মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রচ্ছদ » Uncategorized » মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর স্থল নিম্নচাপটি সরে যাওয়ায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারী এবং কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আজ এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মাঝারী অবস্থায় বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে।

এ কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এছাড়া আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে আজ (শনিবার) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৫%। বিগত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১০৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল গোপালগঞ্জ, সৈয়দপুর ও শ্রীমঙ্গলে।

আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৪ মিনিটে। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে। আগামীকাল (বুধবার) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০