ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকার লেনদেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৫ লাখ ২ হাজার ৮৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ টাকা।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জুলাই) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ১৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা ১ কোটি ৬২ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ২ কোটি ৬৭ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ৫০ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ১ কোটি ৭ লাখ, জেমিনি সী ১১ কোটি ৫১ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৬২ লাখ, নাভানা ফার্মা ৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১২ জুলাই ২০২৩।








