রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || স্বাস্থ্য » রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ বুধবার মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সৈকত (১৮)। তিনি হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে গোমস্তাপুর ফুলবাড়িয়ার আয়ুব আলী (৪০)। তিনি হাসপাতালে ৩০ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাস্পাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছে ৪৭৩ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মারা গেছে ৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা. তানজিলুল বারী বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। একজন আজ ও গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এর মধ্যে আয়ুব আলী ঢাকা ফেরত ছিলেন। আর সৈকতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৯ আগস্ট ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০