জেএমআই সিরিঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » জেএমআই সিরিঞ্জের ডিভিডেন্ড ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়ে ৬.৭৮ টাকা। আর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৬৭.৬৪ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর, বেলা ১১টায়, হোয়াইট হাউজ হোটেল, ১৫৫ শান্তিনগর, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।








