৪৩তম বিসিএসের ভাইভা শুরু ১৫ অক্টোবর

প্রচ্ছদ » সারাদেশ » ৪৩তম বিসিএসের ভাইভা শুরু ১৫ অক্টোবর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জন সাময়িকভাবে রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা পিএসসির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হবে।

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি’ কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১০ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১