এটিবিতে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের বন্ড
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » এটিবিতে তালিকাভুক্ত হচ্ছে আইএফআইসি ব্যাংকের বন্ডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় ও তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের আওতায় বন্ডটি লেনদেন করবে।
আইএফআইসি ব্যাংকের নন-কনভার্টেবল, রিডামবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড ৫০০ কোটি টাকার দ্বিতীয় ও তৃতীয় বন্ড অনুমোদন করা হয়েছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫০০ কোটি টাকার বন্ড দুইটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার জন্য অনুমোদন করেছিল।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৫ অক্টোবর ২০২৩।








