পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ মার্চ) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬২ পয়েন্টে নেমে আসে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৫২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৮ টির, কমেছে ৩২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৭ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১