আসছে ফাহিমের মিউজিক ভিডিও ‘বাংলা ড্যান্স’

প্রচ্ছদ » Uncategorized » আসছে ফাহিমের মিউজিক ভিডিও ‘বাংলা ড্যান্স’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ফাহিম ইসলাম। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘বাংলা ড্যান্স’। রাহুল ভানজারের কথায় গানটির সুর করেছেন অম্লান। সঙ্গীতায়োজন করেছেন বব। ডেডলাইন মিউজিকের প্রযোজনায় সম্প্রতি গানের ভিডিওর শুটিং শেষ হয়েছে।

গান ও ভিডিও প্রসঙ্গে ফাহিম বলেন, ‘চার বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের নিকট হাজির হতে যাচ্ছি। এফডিসিতে ছয়দিন সেট বানিয়ে গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করা হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। আর আমার সঙ্গে গানটিতে যৌথভাবে মডেল হয়েছেন মেঘলা ও তৃষ্ণা। গানের ভিডিওটি খুব যত্ন নিয়ে আমরা করেছি। আশা করছি, সবাই নতুন গানটির পাশাপাশি ভিডিও পছন্দ করবেন।’

আগামী বুধবার ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘বাংলা ড্যান্স’ গানটি প্রকাশিত হবে বলে জানান ফাহিম। এর আগে ফাহিম ইসলামের ‘প্রেয়সী’, ‘কি লাভ’, ‘পাখি’, ‘এতদিন’, ‘জীবনের মায়া’সহ বেশকিছু মিউজিক ভিডিও দর্শক পছন্দ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০