১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ১৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম ও তৃতীয় প্রান্তিক এবং ৩০ জুন, ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সায়হাম কটনের বোর্ড সভা ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এইচআর টেক্সটাইলের বোর্ড সভা ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

হামিদ ফেব্রিক্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৬ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মালেক স্পিনিংয়ের বোর্ড সভা আগামী ২২ অক্টোবর, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

রহিম টেক্সটাইলের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের (তৃতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এস.আলমের বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। একই সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

ফু-ওয়াং ফুডের বোর্ড সভা ২৬ অক্টোম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ফার কেমিক্যালস লিমিটেড বোর্ড সভা ২৬ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড আসতে পারে বলে জানা গেছে।

ডোরিন পাওয়ারের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এসিআই লিমিটেডের বোর্ড সভা ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এসিআই ফরমুলেশন লিমিটেডের বোর্ড সভা ২৩ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

পাওয়ার গ্রিডের বোর্ড সভা ২৫ অক্টোবর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এমআই সিমেন্টের বোর্ড সভা ২২ অক্টোবর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০