ট্যাংকির বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » ট্যাংকির বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় লাল খাঁ এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেলে লাল খাঁ এলাকার কালাচানে আবদুর রশিদ বেপারীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শ্রমিকের নাম নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল জানিয়েছেন, সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে ভেতরে নামেন নবী হোসেন। কিছুক্ষণ অতিবাহিত হলে নবী হোসেনের সাড়া না পেয়ে লিয়াকত ও শাহীন নামেন। ধারণা করা হচ্ছে, এ সময় তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০