কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা
প্রচ্ছদ » Uncategorized » কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও খল অভিনেতা আদিত্য পাঞ্চোলির মধ্যকার লড়াই আবার আইনি ঝামেলায় রূপ নিয়েছে। কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে আদিত্য ও তার স্ত্রী। শুধু কঙ্গনা নয়, ওই মামলার আসামীর তালিকায় রয়েছেন কঙ্গনার বোন রাঙ্গোলিও। শুক্রবার (১৩ অক্টোবর) ভারতের অন্ধপ্রদেশের একটি ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন আদিত্য।
আদিত্য অভিযোগ করে জানান, কঙ্গনা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। একটি টিভি অনুষ্ঠানে কঙ্গনা দাবি করেন তার সঙ্গে আদিত্যর সম্পর্ক ছিল এবং সে সময় আদিত্য তাকে এড়িয়ে যান। এতে করে আদিত্য’র মানহানি হয়েছে বলে তিনি মনে করেন। তাই আদালতের আশ্রয় নিয়েছেন তিনি।
এদিকে মামলার বিষয়টি তেমন উদ্বিগ্ন নন কঙ্গনা। তিনি জানিয়েছেন, আইনিভাবেই বিষয়টির মোকাবেলা করবেন।








