সাবমেরিনে যৌন সম্পর্ক!
প্রচ্ছদ » Uncategorized » সাবমেরিনে যৌন সম্পর্ক!পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পানির নিচে থাকা অবস্থায় সাবমেরিনের ভিতর যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। অথচ পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ একটি সাবমেরিনে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছেন দু’জন নারী সদস্য ও দু’জন পুরুষ সদস্য। দ্য সানে এমন খবর প্রকাশের পরপরই তোলপাড় শুরু হয়েছে বৃটেনে।
প্রতিবেদনে বলা হয়, ওই নারী কর্মকর্তা হলেন সাব-লেফটেন্যান্ট রেবেকা এডওয়ার্ডস। তিনি ব্রিটিশ রয়্যাল নেভির এইচএমএস ভিজিল্যান্ট সাবমেরিনের অস্ত্র প্রকৌশলী। এ ঘটনায় তাকে ওই সাবমেরিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাবমেরিনটি উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা অবস্থায় রেবেকা ও কমান্ডার স্টুয়ার্ট আর্মস্ট্রং (৪১) শারীরিক সম্পর্ক করেন।
বিষয়টি বুঝতে পেরে অন্য কর্মকর্তারা তাদের শাস্তির দাবিতে পদত্যাগের হুমকি দেন। এ ঘটনায় গত মাসে স্টুয়ার্টকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ওই সাবমেরিনে স্টুয়ার্টের সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মাইকেল সিলও অন্য আরেক নারী কর্মকর্তার সঙ্গে শারীরিক সংসর্গ করেন বলে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বৃটেনের হাতে এখন মাত্র চারটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ ভ্যাবগার্ড ব্রান্ডের সাবমেরিন আছে। তার অন্যতম এইচএমএস ভিজিল্যান্ট। এটি টহলে সক্রিয় রয়েছে। বৃটেনকে কোনো পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে সুরক্ষা দেয় এই সাবমেরিন।
বৃটেনের নৌবাহিনীর একটি সূত্র বলেছেন, এইচএমএস ভিজিল্যান্ট সাবমেরিক যুক্তরাষ্ট্রে পৌঁছার পর পরই এর কর্মকর্তারা পদত্যাগের হুমকি দেন। তারপরই এর সিও এবং একও’কে তাদের কমান্ড থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের এমন কর্মকাণ্ড কমান্ডিংয়ে যারা আছেন তাদের ক্ষতি করেছে। তাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছিল তার অধীনে ছিল এ জাতীয় শারীরিক সম্পর্ক বন্ধ রাখা।
রাজকীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ওই ঘটনায় সাবমেরিনটির কর্মতৎপরতায় কোনো প্রভাব ফেলেনি। এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, এখন থেকে ছয় বছর আগে একজন নারী অফিসারের বিরুদ্ধে সাবমেরিনে দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।








