একনজরে সার্কিট ব্রেকার ছাড়া ৬ কোম্পানির হালচাল
প্রচ্ছদ » Uncategorized » একনজরে সার্কিট ব্রেকার ছাড়া ৬ কোম্পানির হালচালপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ডিভিডেন্ড ঘোষণার কারনে আজ ৬ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার ছিলো না। অর্থাৎ এসব কোম্পানির শেয়ার দর বাড়া বা কমার কোনো লিমিট দেয়া হয়নি। এদিকে লিমিট না থাকলেও কোনো কোম্পানির শেয়ার দর ১০ শতাংশের বেশি বাড়েনি বা কমেনি। কোম্পানিগুলো হলো: জিপিএইচ ইষ্পাত, এইচআর টেক্সটাইল, ডোরিন পাওয়ার,এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
জিপিএইচ ইষ্পাতের শেয়ার দর আজ ১ টাকা বা ২.৫৮ শতাংশ কমে সর্বশেষ ৩৭.৮০ টাকায় লেনদেন হয়েছে। এইচআর টেক্সটাইলের শেয়ার দর ১.৫ টাকা বা ৪.৭২ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৩.৩০ টাকায় লেনদেন হয়েছে। ডোরিন পাওয়ারের শেয়ার দর ৬.৭ টাকা বা ৫.১৯ শতাংশ কমে সর্বশেষ ১২২.৫০ টাকায় লেনদেন হয়েছে। এসিআই ফরমুলেশনের শেয়ার দর ১৭.৪ টাকা বা ৮.৭৭ শতাংশ কমে সর্বশেষ ১৮১ টাকায় লেনদেন হয়েছে। এসিআই লিমিটেডের শেয়ার দর ৩০.৯ টাকা বা ৫.০২ শতাংশ কমে সর্বশেষ ৫৮৪.১০ টাকায় লেনদেন হয়েছে। সায়হাম কটনের শেয়ার দর ০.৪ টাকা বা ২.১২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯.৩০ টাকায় লেনদেন হয়েছে।
উল্লেখ্য, জিপিএইচ ইষ্পাত ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া এইচআর টেক্সটাইল ১০ শতাংশ ক্যাশ,ডোরিন পাওয়ার ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক,এসিআই ফরমুলেশন ১৫ শতাংশ (২০ ইন্টারিম) ক্যাশ, এসিআই লিমিটেড ৪০ শতাংশ ক্যাশ (৭৫ শতাংশ ইন্টারিম ) এবং ১০ শতাংশ স্টক এবং সায়হাম কটন ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।








