সংসদের ১৮তম অধিবেশন বসছে ১২ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » সংসদের ১৮তম অধিবেশন বসছে ১২ নভেম্বরনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন ১২ নভেম্বর রোববার বিকেল ৪টায় শুরু হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবিধান অনুসারে এক অধিবেশনে শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর শেষ হয় সংসদের ১৭তম অধিবেশন। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫ দিন।








