পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি আজ ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর অবস্থা তুলে ধরা হলো:
বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৯ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১.৮২ টাকা । এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.৪৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০টায়,বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
বেক্সিমকো লিমিটেড
বেক্সিমকো লিমিটেড ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। জানা যায়, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৮ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.০৪ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২.৯১ টাকা (নেগেটিভ)।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, দুপুর ১২টায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড
রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২.৫৬ টাকা (নেগেটিভ) ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৮.৬৪ টাকা (নেগেটিভ)। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস)
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। জানা যায়, প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৬৪ টাকা (নেগেটিভ)।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর বিকাল ৪টায়, কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, শ্রীপুর,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
আনলিমা ইয়ার্ন লিমিটেড
বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা লিমিটেড। জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.২৪ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১.০৩ টাকা । ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি প্রাংগণে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
সায়হাম টেক্সটাইল
বস্ত্রখাতের এ কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৬.৯৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮.৯২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৭ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী বছরের ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিসিআইসি অডিটোরিয়াম, দিলকুশা,ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ফু-ওয়াং সিরামিক লিমিটেড
ফু-ওয়াং সিরামিক লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.১৭ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১১.৩৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৭ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৮২ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২০ ডিসেম্বর স্পেক্ট্রা কনভেনশন সেন্টার,গুলশান, ঢাকায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
লিবরা ইনফিউশন লিমিটেড
লিবরা ইনফিউশন লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪.৬৫ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১ হাজার ৫৭৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১ হাজার ৫৭৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৬.৪৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় কারখানা প্রাঙ্গন, মিরপুর, রুপনগর,ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
জেমেনি সি ফুড
জেমেনি সি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.০৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৬৩ টাকা (নেগেটিভ)।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
আমান ফিড
আমান ফিড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩.৯৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।








