পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা আগামী ২৭ ও ২৮ অক্টোবর। রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে কবিতা মেলা অনুষ্ঠিত হবে।
সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই- স্লোগানকে সামনে রেখে এবার মেলা উদ্বোধন করবেন কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাশিল্পী হাসান আজিজুল হক। কবিতা মেলায় এবার বাংলাদেশ ও ভারতের দেড়শ কবি, লেখক ও গবেষক অংশ নেবেন বলে জানিয়েছেন কবিকুঞ্জের যুগ্মসম্পাদক শামীম হোসেন।
কবিতায় অনন্য অবদানের জন্য এবার কবিকুঞ্জ পদক-২০১৭ পাচ্ছেন কবি জুলফিকার মতিন ও ছোটকাগজ সম্মাননা পাচ্ছে অলোক বিশ্বাস সম্পাদিত ‘কবিতা ক্যাম্পাস’।








