আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩০ পয়সা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
শেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’১৭) প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ১৫ পয়সা। যা গত বছরের একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ১৭ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা নেতিবাচক।








