রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জন আটক

প্রচ্ছদ » Uncategorized » রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জন আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।

জানা গেছে, রােহিঙ্গা ক্যাম্পে শুক্রবার দিনগত গভীর রাতে ডাকাতিকালে ক্যাম্পবাসীরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়।

পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, আটকরাও সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। এ ছাড়া তারা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পবাসীরা।

তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। তারা কোনো ধরনের তথ্য দিচ্ছেন না। বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০