ওরিয়নের ২ কোম্পানির পর্ষদ সভা ৭ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » ওরিয়নের ২ কোম্পানির পর্ষদ সভা ৭ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ওরিয়ন ফার্মার পর্ষদ সভা বিকেল ৫টায় ও ওরিয়ন ইনফিউশনের সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানি দুইটির ৩০ জুন,২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, ওরিয়ন ফার্মা ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর ওরিয়ন ইনফিউশন ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








