প্যারামাউন্ট টেক্সটাইলের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » প্যারামাউন্ট টেক্সটাইলের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে।

আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির বৈশিষ্ট্ হচ্ছে- নন কনভারটেবল, নন-লিস্টেড জিরো কুপন বন্ড। এ বন্ডের মেয়াদ চার বছর। বন্ডটি শুধুমাত্র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, ইন্স্যুরেন্স, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে।

উল্লেখ্য, প্যারামাউন্ট টেক্সটাইল বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে।বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি ও ম্যান্ডেটেড লিড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে আইডিএলসি ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০