ঢাকা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ঢাকা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৭-সেপ্টেম্বর’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৭-সেপ্টেম্বর’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫০ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১০ টাকা।
এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (জানুয়ারি-সেপ্টেম্বর‘১৭) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ১.২০ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.২০ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা (নেগেটিভ)। ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.০৫ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত সময়ে যার পরিমাণ ছিল ১৭.৮৫ টাকা।








