আমান কটন ফাইবার্সের বিডিংয়ের তারিখ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » আমান কটন ফাইবার্সের বিডিংয়ের তারিখ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অপেক্ষায় থাকা আমান কটন ফাইবার্স লিমিটেডের বিডিংয়ের দিনক্ষণ নির্ধারণ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত ইলেকট্রনিকভাবে এই বিডিং হবে। বিডিংয়ে অংশ নেবে যোগ্য বিনিয়োগকারীরা (ইলিজিবল ইনভেস্টররা)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আমান কটন ফাইবার্স লিমিটেড সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি বড় অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা ও ঋণ পরিশোধে ব্যয় হবে।

বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে কাট-অফ প্রাইস নির্ধারিত হবে। আর এর উপর নির্ভর করবে আইপিওতে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।

আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০