আয়কর মেলায় যেসব সুবিধা পাবেন
প্রচ্ছদ » Uncategorized » আয়কর মেলায় যেসব সুবিধা পাবেনপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা-২০১৭।
এবারে ৮ বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি উপজেলায় ৪দিন, ৩৪টি উপজেলায় ২দিন ও ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) ১দিন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার মোট ১৮টি জেলা, ২দিন উপজেলাসহ ২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে বৃহৎ পরিসরে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হচ্ছে।
করদাতাদের সেবায় আয়কর মেলায় ৩৮টি আয়কর রিটার্ন গ্রহণ বুথ, ২২টি হেল্প ডেস্ক বুথ, বৃহৎ করদাতা ইউনিটের ১টি বুথ, সঞ্চয় অধিদপ্তরের ১টি, কাস্টমসের ১টি, মূসক বা ভ্যাটের ১টি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ১টি, মুক্তিযোদ্ধাদের জন্য ১টি, সিনিয়র সিটিজেনদের জন্য ১টি, প্রতিবন্ধীদের জন্য ১টি করে বুথ রয়েছে। মিডিয়া সেন্টার, মেডিক্যাল টিমের ১টি বুথ, ই-টিআইএন ৩টি বুথ, বিসিএস কর একাডমির ১টি বুথ, আইআরডি ১টি বুথ, ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনাল ১টি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ১টি বুথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এটুআই, এনআইএলজি ১টি, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, দুযোর্গ ব্যবস্থাপনা ৪টি, ই-টিআইএন ৪টি, লাইভ টেলিকাস্ট ১টি, কর শিক্ষণ ফোরাম ১টি, নামাজের স্থান, ক্যান্টিন, ফটোকপি, ট্যাক্স আইডি কার্ড ১০টি বুথ, ই-ফাইলিং ৩টি বুথ, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশের ১টি বুথ থাকছে।
পুরো মেলা থাকছে সিসিটিভির আওতায়। এবার মেলায় ভবিষ্যত করদাতা শিক্ষার্থীদের নিয়ে থাকছে আলাদা আয়োজন। আজ রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী মেলা পরিদর্শন করবে। পরে তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে।
আয়করসংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হচ্ছে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস নিয়োজিত থাকবে।
আয়কর মেলার করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান করা হবে। তবে প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড ও স্টিকার দেবে।








