অক্টোবরে শীর্ষ ২০ এ যেসব ব্রোকারেজ
প্রচ্ছদ » Uncategorized » অক্টোবরে শীর্ষ ২০ এ যেসব ব্রোকারেজপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম স্থনে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, অক্টোবর মাসে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। এ সময়ে চতুর্থ স্থানে ছিল ইবিএল সিকিউরিটিজ, পঞ্চম স্থানে ছিল ইউনিক্যাপ সিকিউরিটিজ, ষষ্ঠ স্থানে সিটি ব্রোকারেজ, সপ্তম স্থানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, অষ্টম স্থানে শেলটেক ব্রোকারেজ, নবম স্থানে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ এবং ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ছিল দশম স্থানে।
শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে- এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, রয়্যাল ক্যাপিটাল, শান্তা সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
সূত্র: অর্থসূচক।








