গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রুবায়েত ইসলাম সনি (৩০) নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুরে এই দুর্ঘটনা ঘটে। সনি গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়ার মানি মিয়ার ছেলে। ছুটিতে আসা সনি আগামী ১২ নভেম্বর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, সনিসহ পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে সদর উপজেলার সাতপাড় থেকে শহরে ফিরছিলেন।

এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছলে সনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিতে সনি একাই ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসাপতাল মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১