গেইনারের শীর্ষে মুন্নু গ্রুপের ২ কোম্পানি

প্রচ্ছদ » জাতীয় » গেইনারের শীর্ষে মুন্নু গ্রুপের ২ কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে মুন্নু গ্রুপের ২ কোম্পানি। এগুলো হলো- মুন্নু সিরামিক ও মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। এদিন কোম্পানি দু’টির শেয়ার দর ৬.৭৯ শতাংশ ও ৩.৬৫ শতাংশ দর বেড়ে গেইনারের প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মুন্নু সিরামিকের শেয়ারটি আজ সর্বশেষ ১০১.৪০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২২৪ বারে ৮ লাখ ৩২ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা।

আর দ্বিতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার আজ সর্বশেষ ৭৯৪.৫০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৭৮ বারে ৮ হাজার ৬১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ ৬৭ হাজার টাকা।

গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডের ৩.৪৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৩১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.২৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৩.১৪ শতাংশ, ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালন্স ফান্ডের ৩.০৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৭৬ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১