নিজস্ব প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অপেক্ষায় থাকা আমান কটন ফাইবার্স লিমিটেডের বিডিং আগামীকাল ৬ নভেম্বর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৫টা থেকে ৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত ইলেকট্রনিকভাবে আমান কটনের এই বিডিং হবে। বিডিংয়ে অংশ নেবে যোগ্য বিনিয়োগকারীরা (ইলিজিবল ইনভেস্টররা)। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে কাট-অফ প্রাইস নির্ধারিত হবে। আর এর উপর নির্ভর করবে আইপিওতে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বিএসইসি ৬১১তম কমিশন সভায় কোম্পানিটিকে আইপিও’র মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন দেয়।

জানা গেছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি বড় অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা ও ঋণ পরিশোধে ব্যয় হবে।

আমান কটন ফাইবার্স লিমিটেডকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

উল্লেখ্য, আমান কটন ফাইবার্স লিমিটেড সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি কটন, পলিস্টার, সিল্কসহ অন্য ফাইবার উৎপাদন করে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ ৭৬ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা। যা এর আগের বছর ইপিএস ছিল ৩.৩৮ টাকা এবং প্রকৃত মুনাফা ছিল ২৭ কোটি টাকা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৯.১২ টাকা। যা ৩০ জুন, ২০১৬ সমাপ্ত বছর শেষে ছিল ৩৫.৬৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১