দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬০৫ বারে ৬০ লাখ ৭০ হাজার ৩৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৮ কোটি ৭১ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৬৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি এক হাজার ৯০৬ বারে ২৮ লাখ ৬৫ হাজার ২৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, ফনিক্স ফিন্যান্স, ফ্যাস ফিন্যান্স, ন্যাশনাল টি ও জেমিনি সি ফুড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০