শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট দল ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আর এ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

চলতি বছর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট অভিষেক হয় পান্ডিয়ার। এরপর ভারতের হয়ে খেলেছেন তিনটি টেস্ট। এদিকে শ্রীলঙ্কা সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা সফর। ওই সিরিজের জন্যই মূলত পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১৬ নভেম্বর কলকাতায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ নভেম্বর নাগপুরে। ২ ডিসেম্বর দিল্লিতে হবে দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজে ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

১৫ সদস্যের ভারত দল :
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরলি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০