মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

প্রচ্ছদ » Uncategorized » মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার হাজী মমতাজ ইসলাম নামের এক নারী মামলা দুটি দায়ের করেন।

বাদীর আইনজীবী এখলাস উদ্দিন ভূইয়া জানান, ঢাকা সিএমএম আদালতে মানহানির অভিযোগে দণ্ডবিধি আইনে শাস্তির দাবিতে একটি মামলা এবং মানহানির জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে অপর দেওয়ানি মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী মমতাজ ইসলাম আনন্দবাজারে ৪ দশমিক ১৭ একর সম্পত্তির মালিক। ওই সম্পত্তি নিয়ে মমতাজ ইসলাম বাংলাদেশ রেলওয়ে ও তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় রেলওয়ে ও সিটি করপোরেশনের বিরুদ্ধে ১৯৮৩ সালে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। যা বর্তমানে বলবৎ আছে। গত ১২ নভেম্বর মেয়র সাঈদ খোকন একটি সমন্বয় সভায় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনাকালে বলেন, আনন্দবাজার এলাকায় ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড স্থানান্তরের জন্য উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দবাজারে রেলওয়ের জায়গা আছে। ওই জায়গায় ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড স্থাপনের লক্ষ্যে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। পরের দিন মেয়রের ওই বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যেহেতু ওই জায়গা নিয়ে মামলা চলমান এবং আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ আছে, তাই মেয়রের উক্ত বক্তব্যে বাদীর মানহানি হয়েছে।

বাদীর আইনজীবী এখলাস উদ্দিন ভূইয়া বলেন, ক্ষতিপূরণের দেওয়ানি মামলা আদালত আমলে নিয়ে সমন জারি করেছেন। তবে ফৌজদারি মামলায় আদালত এখনো কোনো আদেশ দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০