ক্রিকেট থেকে ৮ বছরে আয় ১২০৭ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » ক্রিকেট থেকে ৮ বছরে আয় ১২০৭ কোটি টাকা

parlamentনিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিগত ৮ বছরে ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় হয়েছে। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

সরকার দলীয় মো. নজরুল ইসলাম বাবুর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। তিনি বলেন, ‘বিসিবিকে সরকার কোনো অর্থ দেয় না। সব কাজ তারা নিজস্ব অর্থায়নে নির্বাহ করে।’

বিরোধী দলের সংরক্ষিত আসনের সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর ক্রীড়া সামগ্রী বাবদ ৮ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার টাকা এবং ৬৪ জেলা ক্রীড়া সংস্থাকে ১ লাখ টাকা করে দেয়া হয়। চলতি অর্থবছরে ৪৯০টি উপজেলা ক্রীড়া সংস্থাকেও ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০