কালীগঞ্জে গলায় গামছা পেঁচিয়ে কৃষককে হত্যা

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » কালীগঞ্জে গলায় গামছা পেঁচিয়ে কৃষককে হত্যা

kaligonjগাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থেকে জহিরুল ইসলাম (৪০) নামের এক নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

এ ব্যাপারে সোমবার দুপুরে নিহেতর বড় বোন সেলিনা পারভীন বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেছেন। নিহত এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত। নিহত কৃষক কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিখোঁজের ৬ দিন পর রোববার সন্ধ্যায় কাপাসিয়ার উপজেলার কামড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। তবে নিখোঁজের পর কালীগঞ্জ অথবা কাপাসিয়া থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আলম চাঁদ জানান, নিখোঁজের ব্যাপারে কালীগঞ্জ থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। এ জন্য নিখোঁজের ব্যাপারটি তার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০