হালচাষ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রচ্ছদ » Uncategorized » হালচাষ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

khonব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমিতে হালচাষ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিত্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের নাসির মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে রুবেলের বাবা নাসির মিয়া (৫৫) ও মা রোকেয়া বেগম (৪৫) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী আহেদা আক্তারকে (২২) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি ধানি জমি নিয়ে চিত্না গ্রামের মজু মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা নাসির মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া-শালিসও হয়েছে।

সোমবার সকালে নাসিরের ছেলে রুবেল বিরোধপূর্ণ ওই জমিতে হাল চাষ করতে গেলে মজু মিয়ার লোকজন তার উপর হামলা চালায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১