ভবনের সামনে নারীর মরদেহ

প্রচ্ছদ » Uncategorized » ভবনের সামনে নারীর মরদেহ

feniফেনী প্রতিনিধি: ফেনী শহরের মাস্টার পাড়ায় একটি ভবনের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে আছমা আক্তার সীমা (৩৫) নামে ওই নারী পারিবারিক কলহের জের ধরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের মাস্টার পাড়ার ‘বকুল বিলাসের’ সামনে রাস্তায় এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আছমা আক্তার সীমা শহরের মাস্টার পাড়ার বামন পুকুর পাড় সংলগ্ন মেট্রো ভবনে ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। রোববার সন্ধ্যায় অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের স্বামী আবুল বশর। তিনি ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুরের বাসিন্দা। আবুল বশর জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে এটি হত্যা না আত্নহত্যা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১