নুভিস্তাকে অধিগ্রহণ করলো বেক্সিমকো ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » নুভিস্তাকে অধিগ্রহণ করলো বেক্সিমকো ফার্মা

beximco-pharmaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নুভিস্তা ফার্মার ৮৫.২২ শতাংশ শেয়ার নিয়ে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ সম্পন্ন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সোমবার রাজধানীর রেডিসনে অনুষ্ঠানিকভাবে এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নুভিস্তা ফার্মা আগে আর্গনন বাংলাদেশ নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি হরমোন এবং স্ট্রেয়ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এর আগে অধিগ্রহণের জন্যে ২০১৭ সালের ৫ অক্টোবর উভয় কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। আর ২০১৮ সালের ১৮ জানুয়ারি ওই চুক্তি সম্পন্ন করতে একমত হয়। বর্তমানে নুভিস্তা ফার্মাতে সরকারের ১২.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এর মাধ্যমে দেশে গুণগত মানের ওষুধ তৈরি হবে। পাশাপাশি বেক্সিমকোর ওষুধের বাজার আরও সম্প্রসারিত হলো।

তিনি বলেন, নুভিস্তার এখন অর্ধশতাধিক ওষুধ বাজারে রয়েছে; যার অংশীদারিত্ব পেল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

তিনি আরও বলেন, আমাদের এপিআই শিল্প পার্কের কাজ সমাপ্তির পথে। এটি চালু হলে ওষুধ শিল্পে আমাদের রপ্তানি কয়েকগুণ বেড়ে যাবে। আর প্রথমবারের মতো এই অধিগ্রহণ দেশের ওষুধ শিল্পের টেকসই প্রবৃদ্ধিতে মডেল হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান। তিনি বলেন, আমাদের বেক্সিমকো ফার্মা ভালো করার পিছনে বড় কারণ এই শিল্পের উন্নয়ন। কারণ দেশের ৯৯ শতাংশ ওষুধের চাহিদা এখন লোকাল কোম্পানিগুলো মিটিয়ে থাকে। নুভিস্তাকে অধিগ্রহণের মাধ্যমে বেক্সিমকো আরও এক ধাপ এগিয়ে গেল। নতুনভাবে আমাদের পথচলা শুরু হলো।

অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, নুভিস্তা ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী বক্তব্য রাখেন। এসময়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংকার, ওষুধ শিল্প ও অষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিসহ উপভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১