পুঁজিবাজারের সকল কোম্পানির কর কমানোর প্রস্তাব

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারের সকল কোম্পানির কর কমানোর প্রস্তাব

Dcciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত-সব ধরনের কোম্পানির কর হার কমানোর প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী তিন বছরে তালিকাভূক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে তারা।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির (ব্যাংক, বীমা, এনবিএফআই, সিগারেট ও মোবাইল কোম্পানি ব্যতিত) কর হার ২৫ শতাংশ। এটিকে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২৩ শতাংশ, পরের অর্থবছরে ২২ শতাংশ ও ২০২০-২০২১ অর্থ বছরে ২০ শতাংশ করার প্রস্তা দিয়েছে ঢাকা চেম্বার। একইভাবে তালিকাভুক্ত ব্যাংক, এনবিএফআই ও ইন্স্যুরেন্স কোম্পানির কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে যথাক্রমে ৩৫,৩৩ ও ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে তারা।

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোবাইল কোম্পানির কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে আগামী তিন অর্থ বছরের যথাক্রমে ৩৫,৩৩ ও ৩২ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে ঢাকা চেম্বারের প্রস্তাবে।

তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি তালিকা বহির্ভূত কোম্পানির করহার কমানোরও প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। বর্তমান নন-লিস্টেড তা তালিকা বহির্ভূত কোম্পানির কর হার ৩৫ শতাংশ। আগামী তিন অর্থবছরে এটিকে কমিয়ে যথাক্রমে ৩০ শতাংশ, ২৭ শতাংশ ও ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে তারা।

অন্যদিকে নন-লিস্টেড ব্যাংক, বিমা ও এনবিএফআই এর কর হার সাড়ে ৪২ শতাংশ থেকে ৩৭.৫ শতাংশ, ৩৫.৫ শতাংশ ও ৩০.৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে ঢাকা চেম্বারের প্রস্তাবে।

পুঁজিবাজারে কর্মরত মার্চেন্ট ব্যাংকের করহারও কমানোর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার। বর্তমানে মার্চেন্ট ব্যাংককে ৩৫.৫ শতাংশ কর দিতে হয়। ঢাকা চেম্বার এটিকে কমিয়ে পর্যায়ক্রমে ৩২.৫, ৩০.৫ ও ২৮.৫ শতাংশ করার প্রস্তাব করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০