আজ ৩ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » আজ ৩ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানি তিনটির সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক ও প্রাইম ব্যাংক লিমিটেড।
কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
যমুনা ব্যাংক
যমুনা ব্যাংক লিমিটেডের পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।








