পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে লংকাবাংলা ফিন্যান্স ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস।








