অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » অ্যাডভেন্ট ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সম্পন্ন করা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ২০১৭-২০১৮ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হিসাব বছরের ৬ মাসে (জুলাই,১৭-ডিসেম্বর,১৭) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৬৫ পয়সা । আইপিওর পরে ইপিএস হয়েছে ৪৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে বছরের শেষ ৩ মাসে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা । আইপিওর পরে ইপিএস হয়েছে ২২ পয়সা।
এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
৩১ ডিসেম্ববর ২০১৭ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.১১ টাকা।








