পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক কমেছে। তবে আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.৪৬ শতাংশ। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ১০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৭১৪ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৯২ কোটি ৫৩ লাখ টাকা বা ১৪.৪৬ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৭৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৫১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯৫ শতাংশ।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৪৮ শতাংশ বা ২৮.০৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৩৫ শতাংশ বা ৭ দশমিক ৭৪ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ২৭ শতাংশ বা ৩.৭১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টি কোম্পানির। আর দর কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে দশমিক ৪৬ শতাংশ।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টি কোম্পানির। আর দর কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।








