ক্লাব বিশ্বকাপ আয়োজনে ফিফাকে ২ লক্ষ কোটি টাকার প্রস্তাব

প্রচ্ছদ » Uncategorized » ক্লাব বিশ্বকাপ আয়োজনে ফিফাকে ২ লক্ষ কোটি টাকার প্রস্তাব

fifa-club-world-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফুটবল বিশ্বে বিশাল এক আর্থিক ভূমিকম্প ঘটতে যাচ্ছে। ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাকে একটি অপরিচিত ইনভেস্টমেন্ট গ্রুপের পক্ষ থেকে এত বিশাল পরিমাণের অর্থের প্রস্তাব করা হয়েছে যে, ফিফাও এখন এ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিতে বাধ্য হচ্ছে।

* অপরিচিত একটি ইনভেস্টমেন্ট গ্রুপের পক্ষ থেকে আড়াই হাজার কোটি ডলারের (প্রায় ২ লক্ষ ৭ হাজার ৪৫০ কোটি টাকা) প্রস্তাব ফিফাকে
* প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ
* অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা হবে ২৪টি।
* ২০২১ সাল থেকেই ক্লাব বিশ্বকাপ চালুর সম্ভাবনা
* জাতীয় দলগুলোকে নিয়ে নতুন গ্লোবাল লিগ চালুর প্রস্তাব

অপরিচিত সেই ইনভেস্টমেন্ট গ্রুপের পক্ষ থেকে ফিফাকে প্রায় আড়াই হাজার কোটি ডলারের (প্রায় ২ লক্ষ ৭ হাজার ৪৫০ কোটি টাকা) প্রস্তাব দেয়া হয়েছে। ক্লাব বিশ্বকাপসহ জাতীয় দলগুলোকে নিয়ে ১২ মাস মেয়াদি নতুন একটি গ্লোবাল লিগ চালু করতে চায় তারা। প্রস্তাবিত অর্থের বিনিময়ে দুটি লিগ এবং টুর্নামেন্ট আয়োজন করে দিতে চায় সেই ইনভেস্টমেন্ট গ্রুপটি।

নিউ ইয়র্ক টাইমসই সর্বপ্রথম ফিফা এতবড় আর্থিক সুনামির খবরটি প্রকাশ করে। তারা জানিয়েছে, গত মাসে কলম্বিয়ায় অনুষ্ঠিত ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এত বড় প্রস্তাবের বিষয়টি কাউন্সিল সদস্যদের সামনে প্রকাশ করেন। তবে, ইনফ্যান্তিনো প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কোনো কিছু কাউন্সিলকে জানাতে পারেননি। এমনকি, কারা এতবড় বিনিয়োগ নিয়ে ফিফার দরজায় নক করছে, সে তথ্যও দিতে পারেননি ইনফ্যান্তিনো। শুধু এটুকু জানাতে পেরেছেন যে, এই বিনিয়োগকারীরা এশিয়া এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক।

ইনফ্যান্তিনোর কাছ থেকে এই তথ্য পেয়ে ফিফা কাউন্সিলও এ নিয়ে অনুৎসাহিত হয়নি। বরং, তারা প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে আরও বেশি খোঁজ-খবর নিতে। এতবড় আর্থিক প্রস্তাব- এ নিয়ে তো আর বসে থাকতে পারে না ফিফা। এ কারণে, তারাও নানা পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে ফিফা জেনেছে যে কন্সোর্টিয়াম থেকে বড় প্রস্তাবটি এসেছে সেই কোম্পানিটি চীন, সৌদি আরব এবং আমেরিকা ভিত্তিক।

ফিফা এরই মধ্যে জানিয়েছে, প্রস্তাবিত নতুন মডেলের ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে হলে প্রতিটি আয়োজনের জন্য ৩ বিলিয়ন ডলার করে (প্রায় ২৪ হাজার ৯০০ কোটি টাকা) ফি দিতে হবে। শুধু তাই নয়, ফিফা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে আগামী ২০২১ সাল থেকে নতুন মডেলের ফিফা ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে।

প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হবে ক্লাব পর্যায়ের এই বিশ্বকাপ আসর। মোট ২৪টি ক্লাব অংশ নেবে এই টুর্নামেন্টে। যার ১২টি নির্ধারণ করা হবে ইউরোপ থেকে। সর্বশেষ চারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট এবং ইউরোপা চ্যাম্পিয়ন থেকে বাছাই করা হবে এই ১২টি দেশ। এ ক্ষেত্রে ভিন্ন কোনো সমস্যার উদ্ভব হলে উয়েফার প্রচলিত র্যাংকিং অনুযায়ী ১২টি ক্লাব নির্ধারণ করা হবে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য।

বাকি ১২টি ক্লাব নির্ধারণ করা হবে অন্য মহাদেশগুলো থেকে। এর মধ্যে লাতিন আমেরিকা থেকে ৪টি, এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা থেকে ২টি করে মোট ৬টি, স্বাগতিক দেশের একটি এবং লাতিন আমেরিকা ও ওসেনিয়ান অঞ্চল থেকে প্লে-অফের মাধ্যকে একটি ক্লাব নির্ধারণ করা হবে।

ক্লাব বিশ্বকাপ আয়োজক হতে যে ৩ বিলিয়ন ডলার ফি লাগবে সে তথ্য এপিকে জানিয়েছে ফিফা। ফর্মুলা ওয়ান অটো রেসিংয়ের মডেলে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ফিফা। শুধু ক্লাব বিশ্বকাপই নয়, বিনিয়োগকারীরা ফিফার কাছে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় দলগুলোকে নিয়ে ১২ বছর ধরে গ্লোবাল লিগ আয়োজন করতে চায় তারা। যে লিগটা শেষ হবে ২০৩৩ সালে।

যদিও ফিফার নতুন এই প্রজেক্ট বিশাল বাধার সম্মুখিন হয়েছে ইউরোপ থেকে। ইউরোপিয়ান ফুটবল কর্মকর্তারা মনে করছেন, ক্লাব বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা সেটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে বড় চ্যালেঞ্জ জানিয়ে বসবে। চ্যাম্পিয়ন্স লিগের মূল্য কমে যাবে এতে।

ফিফা যখন উদ্যোগ নিয়েছে, তখন টুর্নামেন্টটি মাঠে গড়াবেই হয়তো। তবে, সমস্যা বেধেছে অন্য জায়গায়। এখন যে ক্লাব বিশ্বকাপ আয়োজন হয়, সেটার নির্ধারিত সময় ডিসেম্বর। ফিফার পরিকল্পনা, জুন এবং জুলাইয়ের মধ্যেই নতুন মডেলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে।

উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেছেন, ‘আমি খুব সন্দিহান ২০২১ সালে প্রস্তাবিত ক্লাব বিশ্বকাপ আয়োজন করা যাবে কি না।’ ইউরোপিয়ান ক্লাবগুলোর নেতা এবং জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলি গত মাসে বলেছেন, ২০২৪ সালের আগে এই টুর্নামেন্টটি চালু করাই উচিৎ নয়।

ফিফার যে ডকুমেন্টগুলো এপি’র কাছে পৌঁছেছে, তা থেকে জানা যাচ্ছে আগীম ১০ জুন মস্কোয় অনুষ্ঠিত ফিফার কাউন্সিলের বৈঠকে নির্ধারিত হয়ে যাবে প্রস্তাবিত ক্লাব বিশ্বকাপের বিষয়টি। ওই কাউন্সিলে সভাপতিত্ব করবেন জিয়ান্নি ইনফ্যান্তিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০