কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ০৬ পয়সা।
আগামী ২৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।








