সাংবাদিককে মহিলা ভাইস চেয়ারম্যানের হুমকি

প্রচ্ছদ » Uncategorized » সাংবাদিককে মহিলা ভাইস চেয়ারম্যানের হুমকি

sharmily-dasগাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন।

এ ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাগো নিউজের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহমান আরমান কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আব্দুর রহমান আরমান জানান, সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহকর্মীদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপনের একটি ছবি ও স্ট্যাটাস নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করি। সেই স্ট্যাটাসে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি শুরুতেই আক্রমণাত্মক মন্তব্য করেন। পরে ওই মন্তব্যের প্রতিবাদ করেন তার এক সহকর্মী। এক পর্যায়ে ওই মহিলা ভাইস চেয়ারম্যান বিকেল ৪টা ৪১ মিনিটে ওই সহকর্মীকে কল দেন। মোবাইলে কথার শুরুতেই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানকে নিয়ে একতরফাভাবে অশ্লীল গালিগালাজ ও মন্তব্য করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন।

তিনি জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি এর আগেও বেশ কয়েকবার তাকে নিয়ে অশ্লীল মন্তব্য ও নানা ধরনের হুমকি দিয়েছেন। এবার তিনি তার পরিবার, প্রেসক্লাব ও সহকর্মীগণ উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বারা যে কোনো সময় ক্ষতির সম্মুখিন হতে পারেন এ আশঙ্কা থেকে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চোয়ারম্যান শর্মিলী দাসের মোবাইল নম্বরে একাধিকবার ডায়াল করেও বন্ধটি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০