বিনিয়োগকারীদের সহায়তায় চেক পেল ফাস ক্যাপিটাল

প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগকারীদের সহায়তায় চেক পেল ফাস ক্যাপিটাল

icbনিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার বিডিবিএল ভবনে আইসিবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কাছে ঋণ সহায়তা অর্থের চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।

এসময় আইসিবির মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন গাজী, উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক প্রীতিশ কুমার সরকার, ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালক অঞ্জন কুমার রায়, প্রধান নির্বাহী মো. ইয়াছিন আলী, হেড অব ইস্যু ম্যানেজমেন্ট এবং কোম্পানি সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারে ২০১০ সালের ধসের প্রেক্ষিতে ৯০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এই অর্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণ সহায়তার জন্য। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৩ সালের ১৯ আগস্ট জারিকৃত নীতিমালা অনুসরণে এই ঋণ ব্যবস্থাপনা করে আসছে আইসিবি।

আইসিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ বরাদ্দকৃত ২৫৪ কোটি টাকার মধ্যে ১৯৫ কোটি টাকা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। বাকি টাকা এই সপ্তাহের মধ্যে প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০