অগ্রণী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
প্রচ্ছদ » Uncategorized » অগ্রণী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী ৩১ আগস্ট, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১ সেপ্টেম্বর, মঙ্গলবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর, বুধবার।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।








