সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে সামান্য।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

বৃহস্পতিবার ডিএসইতে ৯০৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৩ কোটি ৪২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৮৩ কোটি ৭০ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮২ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ৭৬টির। আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০