অতীতের ভুল রাজনীতির কারণে রাজাকাররা শক্তিশালী হয়েছে

প্রচ্ছদ » Uncategorized » অতীতের ভুল রাজনীতির কারণে রাজাকাররা শক্তিশালী হয়েছে

shorifনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি ও রাষ্ট্রের পিতা এবং প্রতিষ্ঠাতা। তার কোনো সমকক্ষ নেই।

বঙ্গবন্ধু ছিলেন মুক্তিকামী বাংলার নয়নের মনি। ৭২ থেকে ৭৫-এ জাসদ আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল কিন্তু আমাদের মাঝে কোনো শত্রুতা ছিল না। আমরা তাই খন্দকার মোশতাক-জিয়ার কোনো সরকারে যোগ দেইনি বরং তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুক্তি সংগ্রামের উত্তরকালে ক্ষমতার স্বার্থে মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে আপস করা হয়েছে। অতীতের ভুল রাজনীতির কারণে রাজাকাররা শক্তিশালী হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রজন্ম আজ মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ- এ দুই মেরুতে বিভক্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ও ১৪ দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নিঃশেষ হবে বলে আমরা আশা করি। নতুন প্রজন্ম সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্য নিরাপদ সড়ক ও মেধাভিত্তিক চাকরির বর্তমান আন্দোলন সেই সাক্ষী দেয়।

‘প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। বঙ্গবন্ধুর রক্ত আমাদের ৭২-এর সাংবিধানিক ধারা রক্ষায় অনুপ্রাণিত করে। আমরা যেন সাংবিধানিক ধারা থেকে বিচ্যুত না হই।’

বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ১৯৭৫ সালে যেই শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই একই শক্তি এখনও স্বাধীনতাবিরোধী কাজ চালিয়ে যাচ্ছে। তাদের শক্ত হাতে দমন না করলে আগামীতে এরা বারবার দেশকে ধ্বংস করার খেলায় লিপ্ত থাকবে।

শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার। সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ডা. এম এ করিম, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেদ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ড. অশিত বরণ রায়, ন্যাপ যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১