দরকারের সময় কোচের দেশে থাকা নিশ্চিত করতে চায় বিসিবি

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » দরকারের সময় কোচের দেশে থাকা নিশ্চিত করতে চায় বিসিবি

steve-rhodesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহের কোচিংয়ে আয়-উন্নতি হয়েছে কতটা? তা নিয়ে বড় ধরণের বিতর্ক হতেই পারে। সেটা বিচার-বিশ্লেষণ, ব্যাখ্যা ও পর্যালোচনা সাপেক্ষে। তবে ইতিহাস-পরিসংখ্যান না ঘেঁটেই বলে দেয়া যায়, হাথুরুসিংহের আমলে বাংলাদেশের জয়ের সংখ্যা অনেক বেশি। সাফল্যের পাল্লাও ভারি।

হাথুরুর কোচিংয়ে এমন কটি নজরকাড়া ও বড় সাফল্য অর্জিত হয়েছে, যা আগে কখনই ছিল না। কাজেই ভাবা হয় এ লঙ্কানই বাংলাদেশের সফলতম কোচ; কিন্তু চাঁদের যেমন কলঙ্ক থাকে, একইভাবে হাথুরুরও কিছু বিষয় ছিল ভীষণ দৃষ্টিকটু।

ছুট নেয়ার বিষয়ে আর যে কোন কোচের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ভোগ করেছেন ওই লঙ্কান। সবচেয়ে বেশি সময় ও বছরে অনেক বেশি ছুটি উপভোগ করেছেন হাথুরু।

প্রায় চার বছরের কোচিংয়ে তিনি কখনোই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দেখেননি। দেখার প্রয়োজনও মনে করেননি। প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বিসিএল এমনকি বিপিএল চলাকালীনও কখনো বাংলাদেশে ছিলেন না। ছুটি কাটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১