অপূর্ব সুস্থ হওয়ায় মা কামাখ্যাকে পূজা দিলেন ভক্ত

প্রচ্ছদ » Uncategorized » অপূর্ব সুস্থ হওয়ায় মা কামাখ্যাকে পূজা দিলেন ভক্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল। তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারসহ তার ভক্ত-অনুরাগীরা।

অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে সুস্থ হয়ে গত সপ্তাহে বাড়ি ফিরেছেন অপূর্ব। তার সুস্থতার খবর পেয়ে প্রিয় অভিনেতার জন্য পূজা দিয়েছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মৌমিতা ঘোষ নামের এক ভক্ত।

অপূর্ব যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ছিলেন তখনই মৌমিতা এই পূজা মানত করেছিলেন। প্রিয় অভিনেতা সুস্থ হয়ে বাড়ি ফিরলে পূজা দেবেন। অবশেষে সেই মানত পূরণ করলেন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে মৌমিতা অপূর্ব’র অফিসিয়াল ফ্যান ক্লাবে বিস্তারিত জানিয়েছেন। তিনি লেখেন, ‘যেদিন শুনলাম অপূর্ব ভাই আইসিউতে মুহূর্তে চোখের সামনে অন্ধকার দেখেছিলাম। কথা হারিয়ে ফেলেছিলাম। মানত করেছিলাম অপূর্ব পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে আমি মা কামাখ্যাকে পুজো দিয়ে আসবো।’

তিনি আর লেখেন, ‘মা আমার এবং আমাদের সকলের প্রার্থনা শুনেছেন। তাই আমি গুয়াহাটি গিয়ে ‘মা কামাখ্যা’-কে পুজো দিয়ে এলাম। অপূর্বকে কোনোদিন আমার পরিজন ছাড়া ভাবিনি। অপূর্ব মানুষটাই এমন। তার ব্যবহার, তার আন্তরিকতা মানুষকে এক অদৃশ্য সুতোতে বেঁধে ফেলেছে। আমি আমার মনের কথা ঠিক গুছিয়ে বলতে পারি না। আমার মনে হয় ভালবাসা, আন্তরিকতা বলে বোঝানোর বিষয় নয়, ওটা মনের গভীর থেকে আসে। অপূর্ব তুমি খুব খুব খুব ভালো থেকো আমার প্রিয় ভাই, আমার বন্ধু।’

ম্যাসেঞ্জারে আলাপকালে তিনি জানান, গত চার বছর ধরে অপূর্বর অভিনয়ের নিয়মিত দর্শক তিনি। এই অভিনেতার অভিনয়, ব্যক্তিত্ব ভালো লাগে মৌমিতার। তার এলাকায় অপূর্বর আরও অনেক ভক্তই রয়েছে বলে জানান তিনি। তারা সবাই বাংলা নাটকের নিয়মিত দর্শক।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১