বলিউড ত্যাগ করা সেই অভিনেত্রী এখন মাওলানার বউ

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বলিউড ত্যাগ করা সেই অভিনেত্রী এখন মাওলানার বউ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ধর্মের টানে গত অক্টোবরে শোবিজ ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। তিনি বিগ বস প্রতিযোগী হিসেবেও জনপ্রিয়। ধর্মকর্মে মন বসাতে বলিউডের রঙিন দুনিয়া ত্যাগ করার ঘোষণা দিয়ে হৈ চৈ ফেলে দেন এই অভিনেত্রী।

এবার তিনি আলোচনায় এলেন গুজরাটের মাওলানা মুফতি আনাসকে বিয়ে করে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার বিয়ের তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে।সানার স্বামী মুফতি আনাস সম্পর্কে জানা গেছে, তিনি গুজরাটের একজন বুজুর্গ আলেম।

এর আগে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা জানিয়ে সানা খান তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। মানবতার সেবা করতে এবং স্রষ্টার আদেশ অনুসরণ করতে এই তারকা জীবন ছেড়ে আমি চিরদিনের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও লেখেন, ‌’‌সবাইকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমার অনুশোচনা কবুল করেন। এখন থেকে শোবিজের কোনো কাজের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১